হাবিপ্রবির সোস্যাল সায়েন্স এন্ড হিউমেনিটিস অনুষদে নতুন ডীন

২২ জানুয়ারি, ২০২০ ১৭:২৩  
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোস্যাল সায়েন্স এন্ড হিউমেনিটিস অনুষদে ইংরেজি বিভাগের প্রফেসর মো. নওশের ওয়ানকে নতুন ডীন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রফেসর মো. নওশের ওয়ান অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এটিএম রেজাউল হক এর স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) তিনি ডীন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য প্রফেসর মো. নওশের ওয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে। ডীন হিসাবে নতুন দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে অধ্যাপক মোঃ নওশের ওয়ান বলেন, একজন শিক্ষক হিসেবে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করবো। সেইসাথে আমার শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো। শিক্ষার উন্নয়ন ও গবেষণার বিস্তার ঘটানোর সবোর্চ্চ চেষ্টা করবো। সকলের সহযোগিতায় এই অনুষদকে জাতীয়মানে উন্নতি করতে সবোর্চ্চ চেষ্টা করবো। সেইসাথে এই অনুষদের শিক্ষক, সেমিনার কক্ষ, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ও ডিজিটাল ক্লাসরুম সহ অনুষদের বিভিন্ন সমস্যাগুলো সমাধনে চেষ্টা করবো।